সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামায়াত : অংশ নিতে পারবে না আগামী নির্বাচনে

জামায়াত : অংশ নিতে পারবে না আগামী নির্বাচনে

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে তাই তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়া সংক্রান্ত উচ্চ আদালতে রায়ের কপি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। গত শনিবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। মামলার তিন বিচারপতি ওই রায়ে স্বাক্ষরের পর হাইকোর্টের সংশ্লিষ্ট দফতর তা প্রকাশ করে।

গত ১ আগস্ট তিন বিচারকের বেঞ্চ সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া ওই রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক জামায়াতের নিবন্ধন বাতিলের পক্ষে মত দেন। তবে ওই বেঞ্চের প্রিজাইডিং বিচারক বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন তাতে ভিন্নমত পোষণ করেন।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, পাঁচ বছর আগে জামায়াতকে কর্তৃত্ব বহির্ভূতভাবে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছিল। তিন বিচারকের স্বাক্ষরের পর রায়টি প্রকাশিত হলো। তবে এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। গত পহেলা আগস্ট উন্মুক্ত আদালতে তিন বিচারকের বেঞ্চ সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়।

আরও পড়ুন

সর্বশেষ