সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপিকে নির্বাচন বয়কট না করে অংশ নেয়ার আহবান ইইউর

বিএনপিকে নির্বাচন বয়কট না করে অংশ নেয়ার আহবান ইইউর

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট না করে তাতে অংশ নেয়ার জন্য  বিরোধী দলীয় নেতার প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয়ন ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

উইলিয়াম হানা বলেন,গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য দুই দলকে আলোচনায় বসার  তাগিত জানিয়েছি। এছাড়া প্রতিনিধি দলটি আগামীতে আর কোনো হরতাল না দেয়ার জন্যও বিরোধী দলকে আহ্বান জানায়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে পৌনে এক ঘন্টা বৈঠকের পর হানা সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে চলমান সংকট, আগামী নির্বাচন,সহিংস ঘটনাবলী, সংখ্যালঘু পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষক বিষয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূতরা আলোচনা করে। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে শমসের মবিন ছাড়াও দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উইলিয়াম হানা জানান, আগামী নির্বাচন ও চলামান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলটি সাক্ষাৎ চেয়েছে।

তিনি বলেন, আগামী কয়েক সাপ্তাহ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংকটময়। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ধরণের সহযোগিতা করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আমরা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দুই বৃহৎ দলের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও রাজনৈতিক সহিংসতা পরিহারকে গুরুত্ব দিচ্ছি। সংখ্যালঘুদের ওপর নতুনভাবে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর নিন্দা জানাই।

হানা জানান, ইইউ বাংলাদেশে একটি স্বচ্ছ, গ্রহনযোগ্য ও অংশগ্রহনমুলক নির্বাচন দেখতে চায়। এরকম নির্বাচনের মধ্য দিয়ে একটি দীর্ঘ মেয়াদি ফলাফল বেরিয়ে আসবে যা সব রাজনৈতিক দলের কাছে গ্রহনযোগ্য হবে। আগামী নির্বাচনে ই্ইউ পর্যবেক্ষন পাঠানোর প্রস্তুতির কথাও বিরোধী দলীয় নেতাকে জানান ইইউ রাষ্ট্রদূত। হরতালের মতো কর্মসূচি পরিহার করার অনুরোধ রেখে হানা বলেন, এরকম কর্মসূচি বাংলাদেশের অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে এবং দেশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি।

শমসের মবিন চৌধুরী বলেন, বিরোধী দলীয় নেতা ইইউ প্রতিনিধিদের বলেছেন, মহাসচিব পর্যায়ে সংলাপে বসতে বিএনপি প্রস্তুত রয়েছে। আমরা চাই, সকলের কাছে একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান। বিরোধী দলীয় নেতা সব ধরণের সহিংসতার নিন্দা জানিয়েছেন। দলের সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন সাংবাদিকদের বলেন, নির্বাচন বয়কট বিষয়ে বিরোধী দলীয় নেতা ইইউ রাষ্ট্রদূতদের জানিয়েছেন, নির্বাচন অবশ্যই মানুষের কাছে গ্রহনযোগ্য হতে হবে।

পাবনার সাথিয়ায় হিন্দু মন্দিরের হামলায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সরকারের একজন মন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এ সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি রাষ্ট্রদূতদের দৃষ্টি আকর্ষন করেছেন বিরোধী দলীয় নেতা।

হরতাল কর্মসূচি পরিহারের বিষয়ে রাষ্ট্রদূতদের আহবান সম্পর্কে বিরোধী দলীয় নেতার জবাব কি ছিলো- জানতে চাইলে শমসের মবিন বলেন,দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে-এটাই সাংবিধানিক অধিকার।

উইলিয়াম হানা‘র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলের যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে, ফ্রন্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে, স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকোনসহ ডেনমার্ক, সুইডেন,নেদারল্যান্ডের রাষ্ট্রদূতগণ।

ইইউ‘র এই উদ্যোগের কয়েক মাস আগে আবর দেশগুলোর রাষ্ট্রদূতরা ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদের নেতৃত্বে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান জানান।

আরও পড়ুন

সর্বশেষ