ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বেতন বৃদ্ধির দাবি ও মজুরি বোর্ড কতৃক নির্ধারিত বেতন মালিক পক্ষ না মানায় সাভারে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এনিয়ে হেমায়েতপুর এলাকায় শ্রমিক-পুলিশ ও মালিকপক্ষের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ৩০ শ্রমিক আহত হয়েছেন। এ সময় শ্রমিকা ঢাকা-হেমায়েতপুর-সিংড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাবিলন, পলল, অবনি ও আজি গামেন্ট কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় এলে মালিক পক্ষ মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বেতন ৫ হাজার ৩শ’ টাকা মানবে না বলে ঘোষণা দেয়। কারখানা কর্তৃপক্ষ সাড়ে ৪ হাজার টাকা বেতন দিতে পারবে বলে জানায়।
এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি করে সকাল সোয়া ৯টার দিকে কর্মবিরতি করে সড়কে নামে। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে হেমায়েতপুর-সিংড়া সড়ক অবরোধের চেষ্টা করে। মালিকপক্ষের লোকজন ও পুলিশ লাঠিচার্জ ছত্রভঙ্গ করে দেয়া চেষ্টা চালালে শ্রমিকরা তাদের ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শুরু হয় ত্রিমুখি সংঘর্ষ। এতে ৩০ শ্রমিক আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।




