ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আজ থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। আজ সকাল ১০টায় জেএসসি’র ইংরেজি ১ম পত্র এবং জেডিসি’র আরবি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে যাবেন। এ সময় শিক্ষা সচিব ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত থাকবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। বিএনপি-জামায়াত জোটের হরতালের কারণে পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এবার এ পরীক্ষায় দেশের ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।




