ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক শক্তিকে আলোচনায় বসাতে ব্যবসায়ী নেতারা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।বেলা ১১টায় গণভবনে এই বৈঠক হবে। বুধবার রাতে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আগেই আমরা সময় চেয়েছিলাম। বৃহস্পতিবার তিনি আমাদের সময় দিয়েছেন। “আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলব, যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।



