ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন আজ বুধবার রাজধানীতে গত দুইদিনের তুলনায় বেশি পরিমাণ প্রাইভেটকার, বাস ও সিএনজি চলতে দেখা গেছে। ভিআইপি সড়কসহ সকল রাস্তায় রিকশা চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ছে।
রাজধানীর ফার্মগেট, গাবতলী, মিরপুর, মহাখালী, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, শাহবাগ গুলিস্তান, যাত্রাবাড়ি, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।গাবতলী ও যাত্রাবাড়ী থেকে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক।




