সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চলছে তৃতীয় ও শেষ দিনের হরতাল

বিছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চলছে তৃতীয় ও শেষ দিনের হরতাল

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিছিন্ন সংঘর্ষ, গাড়িতে আগুন আর ঝটিকা মিছিলের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন চলছে।সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, খিলগাঁও, বাসাবো, রামপুরা, তেজগাঁও সহ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত মিছিল ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

হরতালের সমর্থনে রাজধানীর খিলগাঁওয়ে যুবদল মিছিল বের করে। এ সময় ৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সামনে মিছিলের চেষ্টা করলে বিএনপির ২ কর্মীকে আটক করে পুলিশ। রামপুরা থানা ছাত্রদল হাতিরঝিল এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে, এসময় সড়কে আগুন দিয়ে অবরোধ করে ও ২টি সিএনজিতে ভাংচুর চালায়। রাজধানীর তেজগাঁও কলেজের সামনে বাসে আগুন দিয়েছে হরতালের সমর্থকরা। মঙ্গলবার ভোরে তেজগাঁও কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান বাজার টেম্পু স্ট্যান্ডের পাশে হরতাল সমর্থনে মিছিল করেছে খিলগাঁও থানা ছাত্রদল। এ সময় মিছিল থেকে প্রায় ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সংখ্যায় কম হলেও রাজধানীতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। আর যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যা ব, পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ