ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। হরতালের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, মিছিল, ককটেল বিস্ফোরণ, রাস্তায় অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
রাজধানীর তেজগাঁও, খিলখেত, মহাখালী, টঙ্গী, বনাশ্রীতে হরতালের সমর্থনে মিছিল করেছে পিকেটাররা। এছাড়া মেহারপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালে হরতালের সমর্থনে মিছিল করার খবর পাওয়া গেছে।এদিকে হরতালে যে কোন সহিংসতা প্রতিরোধে রাজধানীতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এই হরতাল চলবে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত ৩০ অক্টোবর জোটের শরিক দলগুলোর মহাসচির পর্যায়ের বৈঠকে এই হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়।হরতালে গণমাধ্যমে ব্যবহার করা পরিবহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাজিদের বহনে ব্যবহার করা পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে।




