সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও হৃৎস্পন্দন এর বিনামূল্যে...

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও হৃৎস্পন্দন এর বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প

অন্তহীন ভালবাসার মাধ্যমে মানুষের কাছে সেবার বার্তা পৌছে দিতে হবে এই কলকে সামনে রেখে অক্টোবর লায়ন্স সেবা মাসে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও সর্বজনীন পন্ডিত ধর্মরাজ বৌদ্ধ বিহার এর যৌথ আয়োজনে  হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন)এর সার্বিক  সহযোগিতায় বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু ,ডায়াবেটিক স্ক্রিনিং ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ,চাইল্ড ক্যানসার সচেতনতা ,পলিথিন বিরোধী ক্যাম্পেইন রাউজান আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সর্বজনীন পন্ডিত ধর্মরাজ বৌদ্ধ বিহার এ ১৫ অক্টোবর,২০২২ শনিবার সকাল ৯ ঘঠিকা হতে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । সমন্বিত চিকিৎসা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন সিনিয়র গর্ভনর এডভাইজর ডাঃ আবদুল্লাহ আল হারুন ,লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন্স জেলার গ্লোবাল এক্সটেনশন কোঅর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, জোন চেয়ারপার্সন(ক্লাব) লায়ন আবদুল মতিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী লায়ন তারিকুল আলম,সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন মিজানুল করিম,লিও ক্লাব প্রেসিডেন্টের পিতা শিক্ষক তপন কান্তি বড়ুয়া,মাতা চন্দনা বড়ুয়া। obaid ডাঃ মোদাচ্ছির আহমেদ কাদেরীর সার্বিক নির্দেশনায় ডাঃ আতিক হান্নান এর নেতৃত্বে ডাঃ আবদুল মান্নান, ডাঃ শৌনক,ডাঃ জয়নাল আবেদিন মুরাদ,ডাঃ ইসরাত ফাতেমা সাম্মা,ডাঃ রাফা ফারিহা,ডাঃ তাহমিদা সুলতানা,ডাঃ মেহেনাজ মনসুর,ডাঃ জান্নাতুন নুর এনি, মেডিকেল শিক্ষার্থী নুসরাত হায়দার সায়মা,সাদমান সাকিব,মাহতাবুল করিম,ফাইরাজ ইত্তেকুব,ইসরাত ইফাত,জাওয়াদ আলম,নুরুল ইসলাম,মোঃ ইসকান্দর,আবদুল্লাহ আল সাবের, আতকিয়া সুলতানা,ফাহুয়া চৌধুরী, আইমান বিনতে রহমান, তানজিনা হিরা,সায়মা আনজুম, আরিফুল ইসলাম মাহীর এর সমন্বয়ে ২৬ জন চিকিৎসক সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন,গাইনি,শিশু,চর্ম,নাক,কান ও গলা এবং চক্ষু,  বিষয়ে প্রায় ৩০০ জন মানুষকে চিকিৎসা সেবা  ও বিনামূল্যে ঔষধ প্রদান এবং ২০০ জনের অধিক রক্তের গ্রুপ নির্ণয় ও ১৫০ জনের ডায়াবেটিক টেস্ট সহ প্রায় ৪৫০ জনের অধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয় । এতে লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম রিপন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সৌমেন কান্তি বড়ুয়া, সহসভাপতি লিও জয়নাল আবেদিন, লিও শামীম হোসেন, লিও আমির হামজা, লিও রাকিব হোসেন, লিও ইমাম হাসান, লিও মোঃ নিজাম উদ্দিন,লিও প্রীতম পোদ্দার, লিও মুলতাজিম সাদিক,লিও সালমা আকতার, লিও আফরোজা সুলতানা, লিও নুসরাতুল জান্নাত জেরিন, লিও আশফারিয়া বক্কর, লিও হোসাইন মোঃ ইমরান রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক টেস্ট এ সহযোগিতা করেন। চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সার্ভিস চেয়ারপার্সন ও  লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি লায়ন  মোহাম্মদ ওবায়দুর রহমান ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট লিও সৌমেন বড়ুয়া ।
আরও পড়ুন

সর্বশেষ