মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরিজেন্ট টেক্সটাইল'র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিজেন্ট টেক্সটাইল’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪২ কোটি টাকা ঋণ নিয়ে দীর্ঘদিনেও পরিশোধ না করে খেলাপি বনে যাওয়া চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিবসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের আদালত। রোববার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের দায়ের করা ৪২ কোটি টাকা ঋণখেলাপি মামলায় (নম্বর ৩৬১/২০২২) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও পরিচালক সালমান হাবিবসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। এরপর আদালতের এই আদেশ এলো।

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক ইয়াসিন আলী ও ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব। (নিচে) অপর দুই পরিচালক মাশরুফ হাবিব ও তানভীর হাবিব।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক ইয়াসিন আলী ও ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব। (নিচে) অপর দুই পরিচালক মাশরুফ হাবিব ও তানভীর হাবিব।

এর আগে গত ৮ আগস্ট ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান। ওই মামলার আসামিরা হলেন— রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভীর হাবিব।

মামলা সূত্রে জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার তিনটি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে ওই মামলাটি করা হয়। এরপর একাধিকবার অর্থ পরিশোধ ও আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা আদালতে উপস্থিত হননি।দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী নঈম উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ