মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি লেগুনাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি লেগুনাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৬০ হরতাল চলাকালে রবিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি লেগুনাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে একদল যুবক লেগুনাটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় লেগুনার চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। তবে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
কামরাঙ্গীরচর: এদিকে রাত নয়টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে গাড়িটি অনেকাংশে পুড়ে গেছে।
আরও পড়ুন

সর্বশেষ