মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ শেখ হাসিনার

খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ শেখ হাসিনার

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সন্ধ্যা ছয়টায় কথা হবে দুই নেত্রীর। এ নিয়ে সারাদেশে রুদ্ধশ্বাস অপেক্ষা বিকাল থেকেই। কিন্তু ছয়টা বাজে। ফোনালাপ হয় না। দুই নেত্রীই অপেক্ষায় ছিলেন কে ফোন করবেন। অবশেষ সন্ধ্যা ছয়টা বিশ বাজার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী ফোন করেন বিরোধীদলীয় দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে। এ সময় হরতাল প্রত্যাহার করে  সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনকে গণভবনে খাওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ।

একটি  বেসরকারি টেলিভিশনে ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোবাইল ফোনে খালেদা জিয়াকে বলেন, ‘আপনি হরতালটা প্রত্যাহার করুন।…আপনিই তো কাল বলেছেন, সংলাপের উদ্যোগ নিতে হবে’। এরপর খালেদা জিয়া কী বলেছেন, তা শোনার কোনো উপায় ছিল না। তবে প্রধানমন্ত্রী আবারও হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলছিলেন, ‘আপনি তো বলেছিলেন আলোচনার উদ্যোগ নিতে। সৈয়দ আশরাফ তো এর মধ্যেই মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছেন’।

প্রধানমন্ত্রী বলেন, তিনি দুপুরেও তাকে ফোন করেছিলেন। এরপর খালেদা জিয়া কিছু একটা বলেন তাঁকে। পরে প্রধানমন্ত্রী বলেন, ‘(টেলিফোন) ডেড ছিল না ডেড করে রাখা হয়েছে তা তো আমি বলতে পারবো না। তবে আমি আগামীকাল দেখবো কেন ফোন বিকল ছিল। আমি আপনাকে কাল আমন্ত্রণ জানাচ্ছি গণভবনে আসার জন্য। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আসার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন’।
বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপের উদ্যোগ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি পাঠালে তাকে ফোন করেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর দশম সংসদ নির্বাচনের ক্ষণ গণনার প্রথম দিন শুক্রবার বিরোধীদলীয় নেতা সমাবেশে আসার আগেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, প্রধানমন্ত্রী টেলিফোন করবেন বিরোধী নেত্রীকে। জনসভায় খালেদা জিয়ার সংলাপের উদ্যোগ নিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে তার মধ্যে না হলে রোববার থেকে তিন দিনের হরতালের ঘোষণা দেন।
আরও পড়ুন

সর্বশেষ