সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেত্রকোনায় ট্রাক চাপায় নিহত ২

নেত্রকোনায় ট্রাক চাপায় নিহত ২

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ময়মনসিংহ মহাসড়কের জালশুকা নামক স্থানে ট্রাক চাপায় দুই  ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। তিনি হলেন, ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার উজ্জ্বল (৩৫)। অপরজনের পরিচয় জানার চেষ্টা করছে বলে জানায় পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, সন্ধ্যা পৌণে সাতটার দিকে নেত্রকোনা শহর থেকে একটি ট্রাক ময়মনসিংহ যাওয়ার পথে শ্যামগঞ্জগামী একটি ভ্যানকে জালশুকা এলাকায় চাপা দেয়। এ সময় ভ্যানে চড়ে আসা যাত্রী উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত সোয়া আটটার দিকে তিনিও নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ