ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি’র সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে চলতি সংসদে বিএনপি‘র ৩৭ সদস্যের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই উপস্থিত রয়েছেন।
ঈদের ছুটির পর বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশন আবার বসছে। এ অধিবেশনে বিএনপি যোগ দিচ্ছে কি না এবং সংসদ সদস্যদের অবস্থান কি হবে তা নিয়েই দিক-নির্দেশনামূলক আলোচনা করতে যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপি’র সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে চলতি সংসদে বিএনপি‘র ৩৭ সদস্যের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই উপস্থিত রয়েছেন।
ঈদের ছুটির পর বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশন আবার বসছে। এ অধিবেশনে বিএনপি যোগ দিচ্ছে কি না এবং সংসদ সদস্যদের অবস্থান কি হবে তা নিয়েই দিক-নির্দেশনামূলক আলোচনা করতে যাচ্ছেন খালেদা জিয়া।




