বঙ্গবন্ধু ছিলেন আগাগোড়া সংস্কৃতি প্রেমী একজন মানুষ। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিতেই নয়, তিনি এদেশের ভাষা ও সংস্কৃতির মুক্তিসংগ্রামেও অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তার সংগ্রামের মধ্য দিয়েই ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদের পূর্ণাঙ্গ ভিত্তি রচিত হয়েছিল। তার রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চেতনাকেও নতুন প্রজন্মের কাছে পরিকল্পিত ভাবে তুলে ধরা দরকার। গতকাল ২৮ আগস্ট শনিবার রাত ১০ টায় জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম বাংলাদেশ লাইভে র শোক দিবসের এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। সাংস্কৃতিক চেতনায় বঙ্গবন্ধু শীর্ষক এই বিশেষ আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আওয়ামীলীগের কাছে আমার আবেদন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটা সিস্টেমেটিক পরিকল্পনা হাতে নেয়া। দলের কর্মীদের এ নিয়ে উদ্বুদ্ধ করতে নিয়মিত সভা বা সেশনের আয়োজন করা জরুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর থিম সংয়ের পরিচালক নকীব খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গানের সুর করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমরা এমন গানের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করার পাশপাশি নতুন প্রজন্মের কাছে তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার চেষ্টা করেছি। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় লাইভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক রফিকুল আলম, সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী ও সাব্বীর জামান প্রমুখ উল্লেখ্য শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু কে নিয়ে প্রতিদিন লাইভ ওয়েবিনারে যুক্ত থাকেন দেশের বিশিষ্টজনেরা,প্রতিদিন কুইজ বিজয়ীদের কে দেওয়া হবে পুরস্কার।জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ লাইভের ওয়েবিনার
বঙ্গবন্ধু ছিলেন আগাগোড়া সংস্কৃতি প্রেমী একজন মানুষ। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিতেই নয়, তিনি এদেশের ভাষা ও সংস্কৃতির মুক্তিসংগ্রামেও অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তার সংগ্রামের মধ্য দিয়েই ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদের পূর্ণাঙ্গ ভিত্তি রচিত হয়েছিল। তার রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চেতনাকেও নতুন প্রজন্মের কাছে পরিকল্পিত ভাবে তুলে ধরা দরকার। গতকাল ২৮ আগস্ট শনিবার রাত ১০ টায় জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম বাংলাদেশ লাইভে র শোক দিবসের এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। সাংস্কৃতিক চেতনায় বঙ্গবন্ধু শীর্ষক এই বিশেষ আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আওয়ামীলীগের কাছে আমার আবেদন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটা সিস্টেমেটিক পরিকল্পনা হাতে নেয়া। দলের কর্মীদের এ নিয়ে উদ্বুদ্ধ করতে নিয়মিত সভা বা সেশনের আয়োজন করা জরুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর থিম সংয়ের পরিচালক নকীব খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গানের সুর করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমরা এমন গানের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করার পাশপাশি নতুন প্রজন্মের কাছে তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার চেষ্টা করেছি। বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় লাইভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক রফিকুল আলম, সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী ও সাব্বীর জামান প্রমুখ উল্লেখ্য শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু কে নিয়ে প্রতিদিন লাইভ ওয়েবিনারে যুক্ত থাকেন দেশের বিশিষ্টজনেরা,প্রতিদিন কুইজ বিজয়ীদের কে দেওয়া হবে পুরস্কার।



