সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৩ মার্চ রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ক্লাব .অব...

২৩ মার্চ রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ক্লাব .অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সমন্বিত মেডিকেল, চক্ষু ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার  সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান  মহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ,বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৪ তম বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে ২৩ মার্চ,২০২১ মঙ্গলবার সকাল ৯ ঘঠিকা হতে দুপুর ২ টা পর্যন্ত সমন্বিত চিকিংসা, চক্ষু ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে । বেতাগী আন্জুমানে রহমানিয়া,লায়ন্স ও লিও  ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন-ইউএসটিসি ব্রাঞ্চ,চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও রাঙ্গুনিযা মর্ডান ব্লাড ডোনেশন ক্লাব(আরএমবিডিসি) এর সহযোগিতায় এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হবে । সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন,গাইনি,শিশু,চর্ম,নাক,কান ও গলা এবং চক্ষু  চিকিৎসা সেবা প্রদান করা হবে । পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও কর্ণ ছেদন  কার্যক্রম অনুষ্ঠিত হবে । সমন্বিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন লায়ন্স জেলা ৩১৫বি৪,বাংলাদেশের মাননীয় জেলা গর্ভনর লায়ন ডাঃ সুকান্ত ভূট্টাচার্য্য এমজেএফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ ও ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে আছেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি লায়ন  মোহাম্মদ ওবায়দুর রহমান  । । দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দেশবাসী সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন ।
আরও পড়ুন

সর্বশেষ