সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তাজরিন ফ্যাশনসের মালিক অবরুদ্ধ

তাজরিন ফ্যাশনসের মালিক অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বেতন ভাতা ও ঈদ বোনাসের দাবিতে মালিককে অবরুদ্ধ করে রেখেছে তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা।শনিবার সকাল থেকে রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে তুবা গ্রুপের পরিচালক তাজরিন ফ্যাশনসের মালিক দোলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা।

পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূর আলম বলেন, বেতন-ভাতা ও বোনাসের দাবিতে শনিবার সকাল থেকে হোসেন মার্কেটে তুবা গ্রুপের একটি অফিসে কয়েকশ’ শ্রমিক অবস্থান নিয়ে ব্যবস্থাপনা পরিচালক দোলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে।

পুলিশ উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও দেলোয়ার হোসেন পুলিশকে জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে পারবেন না। আর এ কারণে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। সন্ধ্যায় দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভাই আমাকে শ্রমিকরা ঘিরে ধরেছে। আমি সকাল থেকেই বিপদে আছি, তাই এখন কথা বলতে পারছি না।’

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ