রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জুন দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন।

তিনি বলেন, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন। এর আগে গত ১০ জুন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ