শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাংলাদেশ লাইভের আয়োজনে শিল্প ও বাণিজ্য খাতে প্রাক বাজেট ভাবনা “কেমন বাজেট...

বাংলাদেশ লাইভের আয়োজনে শিল্প ও বাণিজ্য খাতে প্রাক বাজেট ভাবনা “কেমন বাজেট চাই”

কোভিড ১৯ সংকটের মধ্যেই ২০২০-২০২১ অর্থবছর এর বাজেট ঘোষিত হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশ লাইভের আয়োজনে শিল্প ও বাণিজ্য খাতে প্রাক বাজেট ভাবনা “কেমন বাজেট চাই” ৭ জুন রাতে বাংলাদেশ লাইভের ফেইসবুক পেইজে অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের সঞ্চালনায় প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সাইফ পাওয়ারটেকের ব্যাবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম আবু তৈয়ব, পি এইচ পি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসীন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ ব্যাবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল। talk showআলোচনা অনুষ্ঠানে তরফদার রুহুল আমীন বলেন, বিশ্ব মহামারী করোনায় সারা বিশ্ব হতে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ থাকতে হবে। যেকোনো মূল্যে কর্মহীন হয়ে পরা এই শ্রেণীর কর্মসংস্থান তৈরি করে অর্থনীতির মূল ধারায়া তাদের সম্পৃক্ত করতে হবে। এস এম আবু তৈয়ব করনা মহামারী হতে শিক্ষা নিয়ে বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দ রাখার ব্যাপারে আলোকপাত করেন। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার-নার্স, আইসিইউ বেড, অক্সিজেন সহ চিকিৎসা খাতকে আরো উন্নত করে গড়ে তুলতে বাজেটে বিশেষ প্যাকেজ রাখার ব্যাপারে আহবান জানান। মোহাম্মদ মহসীন বলেন, দেশের মানুষ কিংবা প্রবাসী যারাই হোন না কেন, সবাইকে সমন্বিত ব্যাবসা করার ব্যাপারে উৎসাহিত করতে হবে, নতুন নতুন কর্মসংস্থান এবং শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাজেটে বিশেষ দিক রাখতে হবে। আসিফ ইকবাল বলেন এ বাজেট হতে হবে টিকে থাকার বাজেট। অর্থনৈনীতির স্বাভাবিক সংকোচনে ১০ বছরের দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনা এ বাজেটে থাকতে হবে। সামাজিক সুরক্ষার ধারাবাহিকতায় স্বাস্থ্যখাতে জোর দিতে হবে সবচেয়ে বেশি। করের বোঝা না চাপিয়ে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মধ্যে সমন্বয় করতে হবে। কৃষিতে বিপণনে নজর দিতে হবে। পাচ পর্বের এই আয়োজনের সহযোগিতায় আছে দৈনিক সমকাল, লাইফ লাইন সাপ্লায়ার্স, আগামীর চট্টগ্রাম, এক্সপার্ট কমিউনিকেশন, ডেন্টাল ইন, বিডি সময় ২৪ ডট কম।

আরও পড়ুন

সর্বশেষ