ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কেন্দ্রীয় সভাপতি মুক্তির দাবিতে রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে মিছিল করেছে শিবির-কর্মীরা। বৃহস্পতিবার সকালে কমলাপুরে শিবির মহানগর পূর্ব শাখা ও মহানগর তিতুমীর কলেজের সামনে শিবির কর্মীরা এ বিক্ষোভ-মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিবিরকর্মীরা ১০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ৪/৫ টি গাড়ি ভাঙচুর করে। সেখান থেকে পুলিশ ৪ শিবির কর্মীকে আটক করে।




