বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ল্যাব্ উদ্বোধন করেছেন সিটি মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ল্যাব্ উদ্বোধন করেছেন সিটি মেয়র

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হয়েছে পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাব। আজ শনিবার (৯ মে) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চমেক একাডেমেকি ভবনে মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবটি উদ্বোধন করেছেন। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর, চমেক অধ্যক্ষ ডা. মো. শামীম হাসান, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি ডা.মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এহসানুল হক কাজলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ