বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে যুব সদস্য ও জনসাধারণের ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে...

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে যুব সদস্য ও জনসাধারণের ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা

করোনাভাইরাস একটি সংক্রামক ভাইরাস। ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। তার অংশ হিসেবে কোভিড ১৯ প্রতিরোধে মাঠে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ ও কর্মপরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। নতুন ভাইরাস সম্পর্কে যুব স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য রোগ প্রতিরোধ সংক্রান্ত প্রচার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। সচেতনতার অংশ হিসেবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে যুব সদস্য ও জনসাধারণের শরীরের তাপমাত্রা ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে পরীক্ষা করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো, চট্টগ্রাম জেলা কারাগারের প্রবেশপথে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো, যুব স্বেচ্ছাসেবক ও তাদের পরিবারের সদস্যদের সু-চিকিৎসা নিশ্চিত করা যায় তার জন্য যে সকল যুব সদস্য ডাক্তার রয়েছে তাদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসকল ডাক্তার ২৪ ঘণ্টা মোবাইল ফোনের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা প্রদান করা, যুব রেড ক্রিসেন্ট কার্যালয় প্রবেশপথে বেসিন স্থাপনের মাধ্যমে হাত ধোয়া নিশ্চত করণ, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ