করোনা সংকটে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি। চট্টগ্রামে সংকট মোকাবেলায় আইসোলেশন ইউনিটরূপে গড়ে তোলা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে।
চট্রগ্রামের সকল করোনা সন্দেহভাজন রোগীর গন্তব্য হয়ে উঠছে এ হাসপাতাল।শ্বাসতন্ত্রজনিত প্রদাহ কিংবা এ সংক্রান্ত যে কোন জটিলতায় এ হাসপাতালই এখন চট্টগ্রামের গণমানুষের ভরসাস্থল। চিকিৎসক ও চিকিৎসাকর্মীগণ, যাবতীয় ঝুঁকি আছে জেনেও, কোভিড-১৯ রোগীর সেবা দিতে প্রস্তুত।এ মুহূর্তে চিকিৎসক ও চিকিৎসাকর্মীগণের সুরক্ষা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যক্তিগত উদ্যোগে দেড়শত উন্নতমানের পিপিই প্রদান করেন এ হাসপাতালে। আজ সকাল ১১টায় এ পিপিইসমূহ হাসপাতালের তত্বাবধায়ক ডা.অসীম নাথে’র কাছে হস্তান্তর করেন করোনা চট্টগ্রাম বিভাগের সমন্বয় সেলের দায়িত্বে থাকা ডা. আ ম ম মিনহাজুর রহমান। এ হাসপাতালের প্রয়োজনীয় যে কোন সেবাদান নিশ্চিতে মন্ত্রী হাসপাতালটির পাশে থাকবেন নিশ্চিত করেছেন ।




