বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএস আলমের খাদ্য সামগ্রী যাবে পটিয়ার অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে

এস আলমের খাদ্য সামগ্রী যাবে পটিয়ার অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে

এস আলমের খাদ্য সামগ্রী যাবে ঘরে ঘরে পটিয়ায় অস্বচ্ছল পরিবারের তালিকা করে ঘরে ঘরে সাহায্য পাঠাবে দেশের অন্যতম শিল্প পরিবার এস আলম গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১ হাজার, প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে ২ হাজার জনসহ প্রায় পুরো উপজেলায় ৫০ হাজার মানুষকে এই সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়।

IMG_20200402_200124

পটিয়া সদর ও উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ২০ হাজার টাকার কম আয়ের সব পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানা গেছে।

করোনাভাইরাসের প্রভাবে দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত পরিবারকেও সহায়তা দেওয়া হবে। তবে এসব সাহায্য পাঠানো হবে গোপনে। ধর্মীয় বিধান, গোপনে সাহায্যের বিষয়টি প্রধান্য দিয়ে একজনকে দেওয়ার খবর অন্যজন যেন জানতে না পারে সেভাবে সাহায্যগুলো পাঠানো হবে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আর্থিক সহযোগিতা করার জন্য এলাকাভিত্তিক তালিকা করতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে বৈঠক করা হয়েছে। বুধবার পটিয়া পৌরসভা কার্যালয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকিজ উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে ওই বৈঠকে অংশ নেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা, পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, কাউন্সিলর আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার রুপক সেন, আবু সৈয়দ, খোরশেদ গণি, গোফরান রানা, শফিকুল ইসলাম, কামাল উদ্দীন বেলাল, আব্দুল মান্নান, শেখ সাইফুল ইসলাম প্রমুখ।

সিদ্ধান্ত অনুসারে এলাকার কাউন্সিলররা নিজ নিজ এলাকার মাসিক ২০ হাজার টাকার কম আয়ের যেসব মানুষ রয়েছে তাদের তালিকা তৈরি করবেন। ইউপি চেয়ারম্যানদের তৈরি করা তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ