বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ...

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ-এর বর্ষীয়ান নেতা, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, “ভাষা সৈনিক শামসুর রহমান শরীফ ১৯৭১ সালে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজ সেবককে হারাল”।

ভূমিমন্ত্রী আরও বলেন, “মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় নবযুগ তথা ডিজিটাইজেশনের কাজ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের আমলেই শুরু হয়েছিল। ঔপনিবেশিক আমল পরবর্তী এ অঞ্চলের প্রতিটি প্রধান গণমুখী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে”।

ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম শামসুর রহমান শরীফ ভূমিমন্ত্রী হিসেবে ২০১৪-১৯ মেয়াদে দায়িত্ব পালনকালে সাইফুজ্জামান চৌধুরী ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ভোর পাঁচটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন

সর্বশেষ