মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১০ হাজার মানুষের খাদ্যের যোগান দিচ্ছে পিএইচপি ফ্যামিলি

১০ হাজার মানুষের খাদ্যের যোগান দিচ্ছে পিএইচপি ফ্যামিলি

কোন শোডাউন নেই, নেই ডাকঢোল পিটিয়ে প্রচার। নিজেরাও স্বশরীরে যাচ্ছেননা খাদ্য বিতরণ করতে। কিন্তু অত্যন্ত নীরবেই চট্টগ্রামে ১০ হাজার মানুষকে খাদ্যের যোগান দিচ্ছে চট্টগ্রাম ভিত্তিক দেশের অন্যতম বৃহদ শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি। এই শিল্পগ্রুপের একটি অটোমোবাইল কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের জন্য খাদ্য সরবরাহের জন্য খাদ্য ভান্ডার হিসেবে কনভার্ট করা হয়েছে। এই কারখানার সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়োজিত করা হয়েছে খাবার বস্তাবন্দি করে সরবরাহের কাজে। করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই গত এক সপ্তাহ ধরে অত্যন্ত নিরবেই এই কার্যক্রম চালাচ্ছে পিএইচপি। চলমান প্রক্রিয়ায় কমপক্ষে ১০ হাজার পরিবারকে ১০ দিনের খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছে পিএইচপি কর্তৃপক্ষ।4D8E5F0B-B817-416A-859C-39C44823FE29

মঙ্গলবার সরেজমিন নগরীর পোর্ট কানেক্টিং সড়কের সাগরিকা এলাকায় পিএচপি অটোমোবাইলের কারখানায় গিয়ে দেখা যায় এটি যেনো কোন কারখানা নয়, সুবিশাল এক খাদ্যভান্ডার। শুধুমাত্র অসহায় দরিদ্র কর্মহীন সাধারণ মানুষের জন্যই এই খাদ্যভান্ডার তৈরি করেছে পিএইচপি। চাল, ডাল, তেল, লবন, আলুসহ নানা ধরনের শুকনো খাবার বস্তাবন্দি করছে পিএইচপি’র কর্মিরা। হাজার হাজার বস্তা ভোগ্যপণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ছোট ছোট পিকআপভ্যানে পণ্য আসছে আসার পরিবার প্রতি ১০ দিনের খাবার বস্তাভর্তি করে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মুলত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত আলহাজ্সুফি  মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে পিএইচপি ফ্যামিলি।

পিএচইপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ হিরু জানান, চলমান এই সংকটকালে অসহায়দ দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। তাই আমাদের চেয়ারম্যান আলহাজ্¦ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় করোনা পরিস্থিতির শুরু থেকেই গত এক সপ্তাহ ধরেই পিএইচপি’র এই অটোমোবাইল কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়ে এই কারখানাতেই সাধারণ মানুষের জন্য খাদ্য ভান্ডার গড়ে তোলা হয়েছে। কমপক্ষে ১০ হাজার পরিবারকে ১০ দিন বা তারও বেশি দিনের খাবার বিশেষ করে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নানা ধরনের নিত্য পণ্য এই কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৫ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়ে আখতার পারভেজ হিরু বলেন, আমরা চলমান প্রক্রিয়ায় ১০ হাজার পরিবারকে খাদ্য সরবরাহ করবো। এরপরও চলমান সঙ্কট অব্যাহত থাকলে সাধারণ মানুষের পাশ থেকে আমরা সরে আসবোনা। আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখবো।

এদিকে সরেজমিনে দেখা গেছে গতানুগতিক প্রচার-প্রচারণা এড়াতে কোন ধরনের শোডাউন বা সরাসরি পিএইচপি কর্মিরা উপস্থিত হয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেননাা। নগরীর বিভিন্ন এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে অসহায় গরীব, দুস্থ ও কর্মহীন পরিবার চিহ্নিত করে রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমেই পিএইচপি কর্তৃপক্ষ এই খাদ্য সামগ্রী বিতরণ করছে। চাল ডাল তেল আলু লবনসহ বিভিন্ন ভোগ্যপণ্য সংগ্রহ, বস্তাবন্দি ও সরবরাহের কাজে পিএইচপি ফ্যামিলির প্রায় অর্ধশত কর্মি দিন রাত কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ