শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি পুর্নগঠন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি পুর্নগঠন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি পুর্নগঠন করেছে আওয়ামী লীগ। ৮ মার্চ দুপুরে সার্কিট হাউজে নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিতিতে এ কমিটি পুর্নগঠন করা হয়। এতে দলটির উপদেষ্টা ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে চেয়ারম্যান করে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুর্নগঠিত  কমিটিতে কো-চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য করা হয়েছে।

এর আগে কেন্দ্র থেকে প্রধান সমন্বয়কারী করা হয়  ইঞ্জিনিয়ার মোশাররফকে। ড. অনুপম সেনকে চেয়ারম্যান, ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সব সহ-সভাপতিকে কো- চেয়ারম্যান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ