শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিইউজের অভিষেক ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

সিইউজের অভিষেক ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অভিষেক ও প্রীতি সম্মেলন রোববার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ।CUJ ctg

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজ পরিবর্তনে সবসময় ভূমিকা রেখেছে গণমাধ্যম। সামনের দিনগুলোতেও সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা গণমানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন । বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, বিএফইউজের সাবেক সহ সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, সিইউজের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সহ সভাপতি অনিন্দ্য টিটো, ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান, বিএফইউজে নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ।
উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল ও নির্বাহী সদস্য মহরম হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ