নোয়াখালীতে শিবির ক্যাডারদের হাতে ছাত্রলীগ নেতা রাকিব ও খুলনায় পৃথক হামলায় আর এক ছাত্রলীগ নেতা রাসেল খুন হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সকাল এগারটায় কলেজ প্রাঙ্গন – কাপ্তাই সড়কে বিক্ষোভ সমাবেশ করে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। কুয়াইশ বুড়িশ্চর শেখ মোঃ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ আলমের সভাপতিত্বে ও মুরাদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ – সভাপতি জামশেদ আলম,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা জাবেদ হোসাইন বাদল,গাজী মো ইফতেখার হোসেন ইমু,এম.এইচ চৌধুরী,কুয়াইশ কলেজ ছাত্রলীগ নেতা আরিফ,সুমন,সোহান প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সকলকে জামাত – শিবির এবং দেশ বিরোধী কর্মকান্ডকারীদের বিরুদ্ধে সবত্র সজাগ থাকার আহবান জানানো হয়।



