মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসন্ধানীর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপন

সন্ধানীর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপন

IMG_20200205_213615এগিয়ে চলা একটি প্রতিষ্ঠান সন্ধানী।মানবতার সেবায় দেশের কোটি মানুষের আস্থার নাম।নিরাপদ রক্ত সঞ্চালন ও মরণোত্তর চক্ষুদান নিয়ে দেশব্যাপী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে সন্ধ‍ানী।শুরুটা নিরাপদ রক্ত সঞ্চালন ও মরোণোত্তর চক্ষুদান নিয়ে হলেও পাশাপাশি কাজ করে যাচ্ছে টিকাদান,শীতবস্ত্র বিতরণ , ঔষধ বিতরন এর মত সমাজ সেবা মূলক কাজে।তাই সন্ধানীর ঝুলিতে যুক্ত হয়েছে স্বাধীনতা পদকের মত জাতীয় সম্মাননা। মানব সেবায় একটি একটি করে কেটে গেছে ৪৩ বছর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে উদযাপিত হল ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী,একই সাথে সম্মাননা প্রদান করা হয় যারা রক্ত দিয়ে জীবন বাঁচান,সন্ধানী কে মানবতার কাজে এগিয়ে যাওয়ার সহায়ক,সেসব রক্তদাতাদের।

অনুষ্ঠানের শুরুতেই ছিল বর্ণাঢ্য র‍্যালী।চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রিন্সিপাল লবির সামনে থেকে র‍্যালী শুরু হয়, নিউ কনফারেন্সের সামনে গিয়ে র‍্যালীটি শেষ হয়।এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।এরপর সম্মাননা প্রদান করা হয় রক্তদাতাদের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ -পরিচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন মাহমুদ, উপাধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ। ডাঃ মোহাম্মদ মনোয়ার উল হক, উপদেষ্টা, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানীর উপদেষ্টা মন্ডলী।অনুষ্ঠানে নতুন আজীবন সদস্য অধ্যাপক ডাঃ নাসিমা আক্তার কে উত্তরীয় দিয়ে বরণ করা হয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন মাহমুদ, উপদেষ্টা ডাঃ তরুণ তপন বড়ুয়া , সভাপতি তানজিমা নাসরিন ঊর্মি, সাধারণ সম্পাদক তানজিমুল হাই রাফি।এছাড়া ও রক্তদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন সর্বোচ্চ রক্তদাতা নোমান আব্বাসি।আরো বক্তব্য রাখেন মরণোত্তর চক্ষুদাতা স্বর্গীয় সন্তোষ ভূষণ চৌধুরীর মেয়ে মনীষা দাশ।মনীষা দাশ তাঁরবক্তব্যে বলেন তিনি তার বাবার মতই মরোনত্তর চক্ষু দানের মাধ্যমে অন্ধ মানুষের চোখে আলো ফোটাতে চান।অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের অফিশিয়াল ওয়েবসাইট www.sandhani cmcu.org এর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ