সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল আমিন (৫৫), ফজলু বেপারী (৬০) ও হান্নান (৪২)। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবু রায়হান বলেন, ঢাকামুখি কাঁচামরিচ বোঝাই পিকআপকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩ ব্যক্তি নিহত হন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



