বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক সাংসদ, রাষ্ট্রদূত ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামে নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ, কালো ব্যাচ ধারণ, কোরান খতম,দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।7B147307-73FA-4353-8936-0E8484DE2740
সকালে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,এটিএম পেয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র দেবাশিষ পালিত, আফতাব উদ্দিন চৌধুরী, মেয়র আলহাজ্ব ঈসমাইল হোসেন সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ ও নুরুল আলম চৌধুরী স্মৃতি সংসদ সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ফুল দিয়ে পৃথক শ্রদ্ধা জানান।
এসময় লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন,মরহুমের পুত্র ও স্মৃতি সংসদের আহবায়ক হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব,সচিব মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী,সাবেক চেয়ারম্যান সরোয়ার আজম,তসলিম বিন জহুর, হারুনুর রশীদ, যুবলীগ নেতা আশরাফ ইনু, তৌহিদুল আলম, ছাত্রলীগ নেতা আফাজ উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন বাবলু সহ সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ