২০২০ সালের ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে চট্টগ্রামে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ.ডব্লিউ) এর ওপেন হাউজ ডে আগামী ১ ফেব্রুয়ারী,২০২০,শনিবার, সকাল ১০ টা হতে ৪ ঘঠিকা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ২০/এ এম.এম আলী রোডস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে । আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর সম্পর্কিত ভর্তি প্রক্রিয়া ,কার্যক্রম ও একাডেমিক তথ্য ওপেন হাউজ ডে তে অংশগ্রহন করে সংগ্রহ করতে পারবেন । ২০২০ সালে ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছুক আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ে পাঠদানকারী আর্ন্তজাতিক ফ্যাকাল্টি,বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার সুযোগ পাবেন ।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন এইউডব্লিও – সায়েন্স এন্ড ম্যাথ সেন্টার, এইউডব্লিও -রাইটিং সেন্টার, এইউডব্লিও -ক্যারিয়ার ডেভেলপম্যান্ট সেন্টার, এইউডব্লিও – হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার,কমিউনিটি কার্যক্রম সহ ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টম্যান্ট ওপেন হাউজ ডে তে আগত স্টেকহোল্ডারদের বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান করবেন ,যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের কেন্দ্র বিন্দু হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান। এছাড়াও আগ্রহী শিক্ষার্থীরা তাৎক্ষনিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের প্রতিনিধিদের সহায়তায় আবেদন ফরম পূরন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিও জন্য আবেদন করতে পারবেন । ওপেন হাউজ ডে তে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন সম্পাদন করার জন্য যোগাযোগ করুন মোবাইলে ০১৯২৬৬৭৩০১৬ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন admissions@auw.edu.bd
২০০৮ সালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) যাত্রা শুরু করে । বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেটি আর্ন্তজাতিক পর্যায়ে নারীদের শিক্ষা ও নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে ,যার শেকড় রয়েছে এশিয়ার জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা । বর্তমানে বিশ্বের ১৯ টি দেশের মেয়েরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এ.ইউ ডব্লিউ) এ অধ্যয়ন করছে ।এই বিশ্ববিদ্যালয়টি এতদঅঞ্চল তথা এশিয়ার নারীদের নারী নেতৃত্ব,উদ্যোক্তা এবং সমাজ পরিবর্তনের অবদানের জন্য নারী নেটওয়ার্ক তৈরি করার জন্য অসাধারণ ভাবে সহযোগিতা করে আসছে । পাশাপাশি এটি এমন সব নারীদের জন্য কাজ করছে ,যাদের মধ্যে রয়েছে অসাধারণ শিক্ষার সম্ভাবনা, সাহসী মনোভাব এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে গিয়ে সমাজ বির্নিমানে নিজেদের তৈরি করার অপার আগ্রহ রয়েছে । এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বেশীর ভাগই হলো তাদের পরিবারের ১ম সন্তান যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছে । বিশ্ববিদ্যালয়ের ৯৮% ছাত্রী ১০০% বৃত্তি বা প্রায় ১০০% বৃত্তি নিয়ে পড়া লেখা করে আসছে । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ.ইউ ডব্লিউ) এর বেশির ভাগ ছাত্রীরা তাদের নিজ নিজ দেশে বেসরকারী ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে আসছে । ২৫% ছাত্রী উচ্চতর শিক্ষার জন্য সুযোগ গ্রহন করেছে। এই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী প্রাপ্ত ছাত্রীরা বা ইতিপূর্বে অধ্যয়নরত ছাত্রীরা বিশ্বের বড় বড় নামী দামি বিশ্ববিদ্যালয় যেমন: স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, কলম্বিয়া, ব্র্যান্ডে,সারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে ।




