মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নতুন রুপে সোনাক্ষী.....

নতুন রুপে সোনাক্ষী…..

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

নতুন রুপে এবার দর্শকদের সামনে আসছেন এসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বর্তমানে প্রভু দেবার ‘র… রাজকুমার’ ছবিতে কাজ করছেন তিনি। আর এ ছবিতেই অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শত্রুগ্ন কন্যাকে।

জানা গেছে, ‘র… রাজকুমার’ ছবিতে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। ছবিতে সোনাক্ষীর চরিত্রটির নাম ছন্দা। এ ছবিতে সোনাক্ষীকে মারপিট করতে দেখা যাবে। গত ১ অক্টোবর ছবিটির ট্রেইলার মুক্তি পায়।

ইরোস ফিল্মসের ব্যানারে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভিকি রজনী। ৬ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ট্রেইলার অভিনব কশ্যপের ‘বেশরম’ সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ