মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানত বিমানবন্দরে সোয়া ৮ কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। ১১ নভেম্বর সকাল ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসা যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, ফটিকছড়ির মো. আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

আরও পড়ুন

সর্বশেষ