শিল্প মন্ত্রণালয়ের অধীনে আইএমও নোরেড কর্তৃক পরিচালিত জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক ‘ট্রেনিং অব দ্যা ট্রেইনার (টিওটি)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা মেরিন একাডেমির আইএমও কনফারেন্স রুমে শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর হতে অনুষ্ঠেয় উক্ত কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে সেইফ এন্ড ইনভারমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ (এসইএনএসআরইসি) ফেস-২ ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর মোঃ আবুল খায়ের, গেস্ট অব অনার হিসেবে বিএসবিআরএ ভারপ্রাপ্ত সভাপতি মো: জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এসইএনএসআরইসি ফেস-২ ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান এবং ন্যাশনাল ট্রেনিং কো-অর্ডিনেটর ও মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উপস্থিত ছিলেন। উক্ত কোর্সে বিএসবিআরএ মনোনীত ১ম দিন ৩৩জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ১ম গ্রুপের কোর্সে ২৪ সেপ্টেম্বর হতে ০৩ অক্টোবর ২০১৯ পর্যন্ত ১০দিন মেয়াদে অনুষ্ঠিত হবে।
মেরিন একাডেমি, চট্টগ্রামে টিওটি প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন



