বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সম্প্রীতি মেলা ২৭ ডিসেম্বর

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সম্প্রীতি মেলা ২৭ ডিসেম্বর

cc“চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রাম কলেজের প্রাক্তনদের সম্প্রীতি ,বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সম্প্রীতি মেলা আগামী ২৭ ডিসেম্বর’১৯ চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে । সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হবে । সম্প্রীতি মেলায় অংশগ্রহন রেজিস্ট্রেশন ফি একক-১০০০টাকা,দম্পতি-১৮০০ টাকা,সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮০০ টাকা,অতিথি ১০০০ টাকা । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান কার্যক্রমে সকাল ৯টা হতে শুরু হওয়া ১ম পর্বে অনুষ্টান মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশনা।দুপুরে “মধ্যাহ্ন ভোজ । দ্বিতীয় পর্বে থাকছে আমন্ত্রিত স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা নাস্তার আয়োজন । আর তৃতীয় পর্বে অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড এর গান। আর রাতে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও সম্প্রীতি মেলার অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি ,বিনোদন, প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা । পাশাপাশি ২০০০ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সদস্য হওয়া যাবে । রেজিস্ট্রেশন স্থান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন,মেট্রোপোল,৮৪৬-নুর আহমদ সড়ক,চট্টগ্রাম । ২২ আগষ্ট হতে ৩০ নভেম্বর,২০১৯ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে ৯টা পর্যন্ত রেজিষ্ট্রেশন চলবে। এই উপলক্ষ্যে আজ ১৯ আগষ্ট,২০১৯ চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের এক প্রস্তুতি সভা এস.এম মোরশেদ জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয় । এতে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন মজনু, সাবেক কাউন্সিলর শহিদুল আলম, এডভোকেট কাওসার পারভীন হক , মোঃ ফজলুল হক, মহিউদ্দিন এনায়েত, প্রফেসর মর্জিনা আখতার, শারুদ নিজাম, কায়েস চৌধুরী, আহমেদ উল আলম চৌধুরী, সাফায়েত সুলতানা, কানিজ কাউসার রিমা, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোঃ আনোয়ার শহীদ ফরহাদ, জাকারিয়া ইমতিয়াজ, মোঃ নাজিম উদ্দিন ,মোহাম্মদ সদরুল আমিন, মোহাম্মদ ওবায়দুর রহমান, রিয়াজুল ইসলাম, আফরোজা ফাইরিন, মোঃ মাছুম উদদৌলা, আরিফ হাসান মাহমুদ,আবদুল্লাহ আল মামুন প্রমূখ । এবারের সম্প্রীতি মেলায় চট্টগ্রাম কলেজের ৩০০০ হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী অংশগ্রহনে করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । সকলকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ