রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপ২০ দলীয় জোট থেকে অনেকে পালাতে শুরু করেছে : তথ্যমন্ত্রী

২০ দলীয় জোট থেকে অনেকে পালাতে শুরু করেছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০ দলীয় জোট থেকে অনেকে পালাতে শুরু করেছে। তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে আরো অনেককেই আমরা দেখতে পাব ২০ দল থেকে বেরিয়ে যাচ্ছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, ‘নেতৃত্বের পরিবর্তন ব্যতিরেকে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়ে জনগণের দল হতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হাছান মাহমুদ আরো বলেন, ২০ দলীয় জোট থেকে অনেকে পালাতে শুরু করেছে। আন্দালিভ পার্থ ঘোষণা দিয়েছেন, তিনি ২০ দলীয় জোটে আর থাকবেন না। ভবিষ্যতে আরো অনেককেই আমরা দেখতে পাব ২০ দল থেকে বেরিয়ে যাচ্ছে। বিএনপি থেকেও অনেকে পালাতে শুরু করেছে। আপনারা দেখেছেন গত কয়েক মাসে বিএনপি থেকে অনেকে পদত্যাগ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ