মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইচ্ছা মানব উন্নয়ন সংস্থা'র কেন্দ্রীয় দ্বি-বার্ষিকী নির্বাচন’১৯ অনুষ্ঠিত

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা’র কেন্দ্রীয় দ্বি-বার্ষিকী নির্বাচন’১৯ অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাচন ৩ মে ২০১৯ইং সকাল ৯টায় উক্ত সংস্থার কেন্দ্রীয় কার্যালয় খুলশীতে অনুষ্ঠিত হয়। ৮ বিভাগীয় প্রধানসহ সকল স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান ড. ফয়সাল কামাল, সহকারী ইসমাইল হোসেন শুভ এবং নির্বাচনী পর্যবেক্ষক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ ও রুপালী ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক মাঈনউদ্দিন খান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচনে মোহাম্মদ আরিফুল ইসলাম হৃদয় সভাপতি, জসীম উদ্দিন ও নুর হোসেন রাজু সহ-সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, সাইফুল করিম বাবর, আকিবুল ইসলাম ও সানজিদা ইসলাম রিমা যুগ্ম-সম্পাদক, তৌহিদ মুহাম্মদ ওয়াহিদুল হক দপ্তর সম্পাদক,পলাশ অর্থ-সম্পাদক, মো: হাবিবুর রহমান শিক্ষা ও পাঠচক্র সম্পাদক,অনিক ভট্টাচার্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক,আলী আকবর চৌধুরী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, রিদোয়ানুল আকিব ক্রীড়া সম্পাদক, সাজ্জাদ হোসেন আইন সম্পাদক, মেজবাহ উদ্দিন আকিব আন্তর্জাতিক সম্পাদক,সাহেদ উল্লাহ হৃদয় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সম্পাদক, সেতু দেব আপ্যায়ন ও কর্মসূচি সম্পাদক, সাহেলা আক্তার প্রেমা সমাজকল্যাণ সম্পাদক,ইয়াসমিন চৌধুরী মহিলা ও শিশু সম্পাদিকা, পারভিন করিম মনি ধর্ম সম্পাদক পদে জয়লাভ করে। সকল বিজয়ী প্রার্থীরা সৎ ইচ্ছার জাগরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরও পড়ুন

সর্বশেষ