ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
‘নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। এ সময়ে সরকারি কর্মকর্তারা কথা না শুনলে, নির্দেশ না মানলে তাদের কপালে দুঃখ আছে’। এভাবেই সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারী দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষেদ আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ক্ষমতা হস্তান্তরের আগপর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন শেখ হাসিনা। এ সময়ের মধ্যে কোনো সরকারি নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের কপালে দুঃখ আছে।
তিনি বলেন, নির্বাচন হবে না-গণমাধ্যমে এমন খবর থাকলেও গ্রাম-গঞ্জে ঠিকই নির্বাচনের হাওয়া বইছে।
সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।




