বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাইয়ের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ ইংলিশ এলামনাইয়ের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

IMG_20190313_160823চট্টগ্রাম কলেজ ইংলিশ এ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত ১২ মার্চ ২০১৯ ইং চট্টগ্রাম চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসানের সভাপতিত্বে এবং সহঃ সাধারণ সম্পাদক ওয়ান ব্যাংকের এফএভিপি মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অাধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী।
সভায় চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগে অধ্যয়নরত গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে “স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড” থেকে মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত হয়, যা অাগামী একমাসের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ হরা হবে। তাছাড়া, আগামী ২৩ এপ্রিল কবি-নাট্যকার উইলিয়াম সেক্সপিয়ারের জন্মবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে “Avon” নামে একটি ইংরেজি ম্যাগাজিন প্রকাশ করা হবে। অাগ্রহী প্রাক্তনীদের অাগামী ১০ এপ্রিলের মধ্যে ইংরেজিতে লেখা সম্পাদনা পরিষদের নিকট জমা দেয়ার অনুরোধ রা হয়েছে।
এদিকে, সংগঠনের ওয়েবসাইট তৈরির লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়েও সভায় আলোচনা করা হয়। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগ থেকে  সম্প্রতি অধ্যয়ন সমাপ্তকারীদের এলামনি এসোসিয়েশনে সদস্যভুক্তির অাহবান জানানা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মাটিরাঙ্গা সরকারি কলেজের সহঃ অধ্যাপক প্রদীপ কুমার দাশ, অর্থ সম্পাদক মোঃ আনওয়ারুল করিম, সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক হাসিনা মমতাজ, পটিয়া এ,জে চৌধুরী কলেজের সহঃ অধ্যাপক শামীম অাকতার চৌধুরী, নিলফার কায়সার কলেজের প্রভাষক কবি নিশাত হাসিনা শিরিন, সংশপ্তক কর্মকর্তা লায়ন মোঃ ওবায়দুর রহমান, মার্চেন্ডাইজার এইচ,এম, রায়হান, ব্যবসায়ী ফরহাদুল আলম, কাজী অাশরাফুল করিম প্রমুখ।সভাপতি তার সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সকল সদস্যকে মহৎ উদ্যোগগুলোতে এগিয়ে আসার হওয়ার জানান এবং সংগঠনের নিয়মিত কার্যক্রমগুলোতে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।
আরও পড়ুন

সর্বশেষ