রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

CDA-Chairman Chequeকালুরঘাট থেকে চাক্তাই খালের মুখ পর্যন্ত আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে প্রথম কিস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল মঙ্গলবার সিডিএ কনফারেন্স রুমে এক সভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি এ চেক বিতরণ করেন।

চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্যে সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রামের উন্নয়নে আপনাদের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। নিজেদের ভিটেমাটি ছেড়ে দিয়ে জলোচ্ছ্বাস ও যানজট মুক্ত দৃষ্টিনন্দন পর্যটন নগরী করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চট্টগ্রামবাসী চিরদিন মনে রাখবে। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের উত্তর ও উত্তর পূর্ব দিক যেমন কাপ্তাই, রাঙ্গুনীয়া এবং বোয়ালখালী হতে আগত যানবাহন সমূহ শহরের মধ্যস্থিত আরাকান রোড-সিডিএ এভিনিউ শেখ মুজিব রোড ব্যবহার না করে যানজট গ্রস্থ শহরের কেন্দ্রস্থল বাইপাস হয়ে কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়কের মাধ্যমে স্বল্প সময়ে এয়ারপোর্ট, পতেঙ্গা এলাকা সহ শহরের দক্ষিণ অংশে আসতে পারবে এবং বন্যা ও জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহরের চাক্তাই, খাতুনগঞ্জ, বঙির হাট, বৃহত্তর বাকলিয়া, চান্দগাঁও ও কালুরঘাট ভারী শিল্প এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, উপ সচিব অমল গুহ, প্রকল্প পরিচালক রাজিব দাশ, মো. নাজের, সহকারী প্রকল্প পরিচালক মো. আশরাফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ