নেতৃত্ব বিকাশের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আজকের যুব শক্তি আগামীর সম্ভাবনা। দেশে শান্তি বিরাজ করার জন্য রেড ক্রিসেন্ট সর্বদা কাজ করে যাচ্ছে। এ যুবরাই হচ্ছে সকলের গর্ব। বিভিন্ন দুর্যোগে ঝাপিয়ে পড়ে যুব স্বেচ্ছাসেবকরা। এর প্রতিফলন আমরা চকবাজার ট্রেজেডির মাধ্যমে দেখতে পাই। বার্ধক্য কখনো মানুষকে কাজ থেকে পিছিয়ে রাখতে পারে না। জাতীয় ক্যাম্প আয়োজনের জন্য চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন জানিয়ে বক্তারা বলেন, আজকের রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা বিশ্বের কাছে আগামী দিনে দেশকে আরও পরিচিত করবে। প্রতিটি স্বেচ্ছাসেবক পড়ালেখার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানান। রেড ক্রিসেন্ট সদস্যরা মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজ করে। “যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিটের পৃষ্ঠপোষকতায় এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে “৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প-২০১৯, চট্টগ্রাম” এর উদ্ধোধনী অনুষ্ঠান অদ্য ০৫ মার্চ চট্টগ্রামের হালিশহরস্থ সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর মাঠে অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ড সদস্য ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ম্যানেজিং বোর্ড সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শেখ রাইসুল আলম ময়না, রবিন্দ্র মোহন সাহা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ড সদস্য এম.এ ছালাম, সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার, সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ পারভিন লায়লা এবং ক্যাম্প প্রধান স্বেচ্ছাসেবক ও ক্যাম্প মার্শাল ইসমাইল হক চৌধুরী ফয়সাল। এই ক্যাম্প তাদের মধ্যে প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, একতা, বন্ধুত্ব, সৌহার্দ ও সেবার মনোভাবসহ মানবিক সকল গুণাবলী গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। যোগ্য দক্ষ ও বিশ্বমানের পরে নিজেদেরকে গড়ে তোলার জন্য সকল যুব সদস্যদের প্রতি আহবান জানান মাননীয় মেয়র। প্রধান অতিথি বলেন, “যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো” এই যুব নেতৃত্বের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ। ১৯১টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রস রেড ক্রিসেন্ট বিদেশি ডেলিগেটরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ভূয়সি প্রসংশা করে। আগামী ২০২১ সালের জানুয়ারী মাসে জাতীয় ক্যাম্প ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। ক্যাম্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব উন্নয়ন, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের যুব নেতৃত্ব গড়ে তোলা। ক্যাম্পে যে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, তা হল ব্যক্তিগত উন্নয়ন মূলক প্রশিক্ষণ পুষ্টিগত ধারণা, নিরাপদ সড়ক, সাফল্যের গল্প, নাগরিক অগ্রগতিতে যুবদের ভাবনা, সামাজিক মূল্যবোধ, নারীদের বিশ্বব্যাপী পদাচারণা রেড ক্রস রেড ক্রিসেন্ট আচরণবিধি, বয়ঃসন্ধিকাল, দলগত উন্নয়ন, প্রতীকের ব্যবহার, মাদকের অপব্যবহার, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন, শারীরিক সুস্থ্যতা ও শৃঙ্খলা, সেচ্ছাসেবা, সমালোচনামূলক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের কৌশল, দুর্যোগে সাড়া প্রদান ও পূর্ব প্রস্তুতি।এবারের ক্যাম্পে ৭টি মূলনীতি ও নীতিমালার সাথে মিল রেখেই যথাক্রমের মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, সার্বজনীনতা ও সেবাব্রতী ৮টি সাবক্যাম্প রয়েছে। উক্ত যুব ক্যাম্পে জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা হতে প্রায় ২০০০ জন যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করে।



