সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ শুরু

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ শুরু

received_339929166855248বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উদ্যোগে ও আইসিআরসির সহযোগিতায় তিন দিনব্যাপী “পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন কার্যক্রম” বিষয়ক প্রশিক্ষণ শুরু। প্রশিক্ষণে দেশের ৪ টি বিভাগের ৩৩টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে ৩৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে। আয়োজক বিডিআরসিএস এর আরএফএল বিভাগ জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ শেষ হবে ।

রবিবার সকালে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ-মহাসচিব মো: রফিকুল ইসলাম, ইখতিয়ার আস্লানোভ, হেড অফ ডেলিগেশন, আইসিআরসি, বাংলাদেশ। বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার।

প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি, পুরানঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি, অগ্নিকান্ডে নিহত ও আহতদের উদ্ধার ও নিখোঁজ পরিবারের সদস্যদের খুঁজে পেতে সহায়তা করাসহ আরএফএল স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন। প্রধান অতিথি, প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিজেদের মধ্যে ত্যাগী ও সেবার মনোভাব গড়ে তুলে দেশের যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বিশেষ অতিথি, ইখতিয়ার আস্লানোভ, হেড অফ ডেলিগেশন, আইসিআরসি, বাংলাদেশ তার বক্তব্যে বলেন, পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) কার্যক্রমকে মাঠ পর্যায়ে আরোও বিস্তৃত করতে হবে। তিনি, সারাদেশে পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন-আরএফএল কার্যক্রম আরোও বিস্তৃত ও জনগণের মাঝে গ্রহণযোগ্য করে তুলতে আইসিআরসির পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান।

আরও পড়ুন

সর্বশেষ