মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিমানবন্দরে হুইপ সামশুল হক চৌধুরীর গণসংবর্ধনা

বিমানবন্দরে হুইপ সামশুল হক চৌধুরীর গণসংবর্ধনা

Shamsu-Mp Patiyaজাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় পটিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে তার নির্বাচনী এলাকার মানুষ। দুপুরে তিনি চট্টগ্রাম পৌঁছার আগেই শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন এলাকা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়। এ সময় পটিয়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন। হুইপ সামশুল হক চৌধুরীকে বরণ করে নিতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে নেতা-কর্মীরা বিমান বন্দরে আসেন বলে জানা গেছে।

সামশুল হক চৌধুরীকে বিমান বন্দরে গণসংবর্ধনা দেয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নির্বাচনী এলাকা পটিয়ার শোভনদণ্ডী গ্রামে গিয়ে মা বাবার কবর জিয়ারত, দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । সংবর্ধনায় সামশুল হক চৌধুরী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ