চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর মাতা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
নগরীর একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্য ও অসুস্থতাজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। ২৪ ডিসেম্বর সোমবার বাদ আছর নগরীর এনায়েত বাজার জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর মায়ের মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




