বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননৌকায় ভোট দিলে গ্রাম হবে শহর: সামশুল হক

নৌকায় ভোট দিলে গ্রাম হবে শহর: সামশুল হক

Mp Patiyaচট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনের মহাজোটের প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, নৌকায় ভোট দিলে গ্রাম হবে শহর। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ৩০ ডিসেম্বর ভোট দিয়ে বিজয়ী করার জন্য পটিয়াবাসীর প্রতি আহবান জানান। তিনি রবিবার সন্ধ্যায় পটিয়া আনন্দ নগর কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে।

পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ হাসেম চেয়ারম্যানের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সম্পাদক বিজন চক্রবর্ত্তী, মোজাহেরুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, উপজেলার সম্পাদক রবিউল হোসেন রুবেল, জেলার নেতা সেলিম হোসেন, সোহেল মুহাম্মদ, মনজুর আলম, আবু সাদাত মোঃ সায়েম, আবদুল ওয়াজেদ সিদ্দিকী, নজরুল ইসলাম টিপু, আনসুর আলী মেম্বার, শফিউল আজম, ইকবাল চৌধুরী, হাসেম, দিদারুল হক জসিম, এরশাদুল আলম, সামশেদ হিরু।

পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ রহমান, আজিজ আরজু, জাহিদ হাসান, ইকবাল হাসান, সাইফুল আজম রুমেল, নাসির উদ্দিন মামুন, মনছুর আলম, আবুল কালাম, মুহিবুল্লাহ, জগন্নাথ শীল, ইমরান হাসান, তৌহিদুল ইসলাম, নোমান, নজরুল ইসলাম, এড. মহিউদ্দিন মুন্না, সজীব, রাশেদ, মামুন, গৌতম দে মন্টু, আনোয়ার হোসেন, শহীদ। উপজেলা স্বেচ্চাসেবক লীগ নেতা সান্টু মহাজন, মনজুর মোরশেদ, বেলাল উদ্দিন, যাদব সর্দার, ফখরুল আলম, শফিকুল আলম, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান, নয়ন শর্মা, ইয়াকুব আবেদ, মোহাম্মদ সোহেল, রিপন, মুমিন, জিমন, পারভেজ আলম, নছিব, মহিউদ্দিন, ফাহিম, প্রমুখ।

উক্ত সভায় উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরীকে ফুল দিয়ে সাজানো বিশাল একটি নৌকা উপহার দেন।

আরও পড়ুন

সর্বশেষ