বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জাবেদকে জয়যুক্ত করতে...

উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জাবেদকে জয়যুক্ত করতে হবে : আনিসুজ্জামান রনি

Roni-Campainingআনোয়ারায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্বাচনী প্রচারণায় এসে ভাইয়ের সততার উচ্ছকিত প্রশংসা করলেন ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি। তিনি দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন ছাড়াও দেশের অন্যতম বেসরকারী ব্যাংক ইউসিবিএলের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পদে আছেন। বড় ভাই সাইফুজ্জামান জাবেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আনিসুজ্জামান রনিকে আনোয়ারার রাজনীতিতে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। নির্বাচনের ৮দিন আগে গতকাল শনিবার তিনি চাতরী ইউনিয়নের সিংহরায় গণ সংযোগ করেন।

সন্ধ্যায় সিংহরা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী রনি বলেন, আমার পরিবার কখনও ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেনি। কোন অনিয়ম দুর্নীতি স্পর্শ করেনি। বর্তমানে আমার বড় ভাই জাবেদের সততার যে সুনাম রয়েছে তাতে আমাদের গর্বে বুক ভরে যায়। আমরা এভাবে সততার সঙ্গে জনগণের সেবা করে যেতে চাই।

দেবু প্রসাদ বসুর সভাপতিত্বে ও রনধির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মোসলেহ উদ্দিন মনসুর, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সামশুদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ মালেক, এডহক কমিটির সদস্য কলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু,  বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, মাইনুদ্দিন মনসুর, নাছির উদ্দিন, আশীষ নাথ, সনজিত দত্ত সাগর, প্রদীপ কুমার দত্ত ও নিযুষ প্রমুখ।

আনিসুজ্জামান চৌধুরী রনি বলেন,  প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পরিবার চিরকালের জন্য কৃতজ্ঞ। কেননা তিনি আমার বাবার উপর যেমন আস্থা রেখেছেন, তেমনি আমার ভাইয়ের উপরও। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষ ও সাহসী নেত্রী, বাংলাদেশে তার নেতৃত্বের কোন বিকল্প নেই। অতীতে এ আনোয়ারা আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু অনেক উন্নয়ন করেছেন। তার অসমাপ্ত কাজগুলো আমার বড় ভাই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচিত হওয়ার পর সম্পন্ন করেছেন। তাই এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ