উপমহাদেশের স্বাধীকার আন্দোলন,খিলাফত আন্দোলন এবং বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব হযরতুল আল্লামা হাফেজ হাকিম বজলুর রহমান (রহঃ) এর সুযোগ্য বড় কন্যা মরহুমা মোহতারেমা গুল -ই-রিদওয়ান (রহঃ) এর নামে প্রবর্তিত “গুল -ই-রিদওয়ান স্মৃতি বৃত্তি” প্রদান অনুষ্ঠান ২২ ডিসেম্বর,২০১৮ দরবার-এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয় । প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ হাকিম বজলুর রহমান (রহঃ) এর সুযোগ্য বড় কন্যা মরহুমা মোহতারেমা গুল -ই-রিদওয়ান (রহঃ) ও জামাতা চট্টগ্রাম জেলা পরিষদের প্রাক্তন সচীব মরহুম মাওলানা মোহাম্মদ ওমর (রহঃ) এর নামানুসারে এ ফাউন্ডেশনের নাম গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশন এর সভাপতি ও উনাদের সুযোগ্য সন্তান মেরিন ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ আলতাফুর রহমান ও তদীয় পত্নী রায়হানা রহমান পিয়া আলতাফ,প্রকৌশলী হাবিবুর রহমান,রওশান আরা আক্তার, এবং গুল -ই-রিদওয়ান স্মৃতি বৃত্তি’র প্রধান পৃষ্ঠপোষক শাহানা রফিক । পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত এবং নাত-এ রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয় । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের মেজ শাহজাদা ও বেতাগী রহমানিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবুশাহ , শুভেচ্ছা বক্তব্য রাখেন গুল -ই-রিদওয়ান ওমর ফাউন্ডেশন এর সভাপতি মেরিন ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ আলতাফুর রহমান, গুল -ই-রিদওয়ান স্মৃতি বৃত্তি’র প্রধান পৃষ্ঠপোষক শাহানা রফিক এবং বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নুরী । সভাপতির বক্তব্যে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন ঃ মোহতারেমা গুল -ই-রিদওয়ান (রহঃ) এক অসাধারণ বিদূষী ব্যক্তিত্ব ছিলেন যার নাম করন স্বপ্ন যোগে করেছিলেন কদলপুর দরবার শরীফের প্রান পুরুষ সুলতানুল আরেফীন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহি। যার নিদের্শনায় আল্লামা হাফেজ হাকিম বজলুর রহমান (রহঃ) তার কন্যার নাম রেখেছিলেন গুল -ই-রিদওয়ান । উনার নামে প্রবর্তিত এ বৃত্তি বেতাগী আনজুমানে রহমানিয়া কর্তৃক পরিচালিত বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হচ্ছে। যাহা নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও বিদ্যা অন্বেষণে প্রেরনা জোগাবে । তিনি আরো দুটি বৃত্তি আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও আল্লামা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান’র(রহঃ) নামে প্রবর্তন করার ঘোষনা প্রদান করেন । বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সম্পাদন হয় । অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও স্থানীয় মান্য গন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন



