যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতা। বিজয়ের এই দিনে সেই সকল শহীদদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। কুয়াশা ঢাকা ভোরে হাজারও মানুষের ঢল নামে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। পরিবারের সাথে শিশু-কিশোর নারীরাও ছিল দীর্ঘ সারিতে। সবার হাতে শ্রদ্ধার ফুল। হৃদয়ে ভালোবাসা দেশের প্রতি। বিজয় দিবসের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুলিশের চৌকস সদস্যদের সশস্ত্র অভিবাদনের পর প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এরপর বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া যারা ফুল দিয়ে শ্রদ্ধা জনান পিবিআই, মাদকদ্রব্য অধিদফতর, নৌ-পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, পরিবেশ অধিদপ্তর, শতায়ু অঙ্গন, পোর্ট সিটি ইউনিভার্সিটি, অগ্রণী ব্যাংক, উদীচী, উত্তর জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, চিটাগাং অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কর আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সনাক-টিআইবি, এডাব, সূর্যসাথি, চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, মহানগর, উত্তর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, খেলাঘর, মহিলা পরিষদ, সূর্যমুখী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, এপেক্স ক্লাব, দক্ষিণ জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সানরাইজ ব্লাড অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন, উত্তর জেলা বিএনপি, যুবদল, গণফোরাম, সীতাকুণ্ড সমিতি, কর আইনজী সমিতি, প্রমা আবৃত্তি সংগঠন, হোমিওপ্যাথিক পরিষদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব মহিলা লীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতীয় পেশাজীবী পরিষদ, সড়ক ও জনপথ অধিদফতর, গণমুক্তি ইউনিয়ন, বাগীশিক, কৃষক লীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। ঘোষণা মঞ্চে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।




